ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক ও দক্ষিণখানসহ একাধিক এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা।

2025-10-26T11:37:48+00:00
2025-10-26T11:37:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১:৩৭ এএম 
ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের। ছবি : সংগৃহীত
রাজধানীর কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক ও দক্ষিণখানসহ একাধিক এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (২৬ অক্টোবর) তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কারের সময় পাইপলাইনে কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যা থেকে গন্ধ ছড়াতে পারে। আবার পাইপলাইনে লিকেজের কারণেও অনেক সময় এমন গন্ধ পাওয়া যায়।


তিনি আরও বলেন, ‘এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে কোন এলাকায় এমন গন্ধ পাওয়া যাচ্ছে তা তিতাসের হেল্পলাইনে জানালে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত সেখানে পৌঁছে যাবে।’

এর আগে শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে এই গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে।

সময়ের আলো/জেডআই




  বিষয়:   ঢাকা  গ্যাস  তিতাস 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: