রাজনৈতিক কারণে মামলা দেওয়ার অভিযোগ সাবেক মেয়র আতিকের

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজনৈতিক কারণে একরে পর এক মামলা দেওয়ার হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরা

2025-10-27T18:14:13+00:00
2025-10-27T18:14:13+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আইন-আদালত
রাজনৈতিক কারণে মামলা দেওয়ার অভিযোগ সাবেক মেয়র আতিকের
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:১৪ পিএম 
আদালতের শুনানি শেষে পুলিশের হেফাজতে আতিকুল ইসলাম। সংগৃহীত ছবি
রাজনৈতিক কারণে একরে পর এক মামলা দেওয়ার হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকার ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে গত ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়।

এদিকে আতিকুল ইসলাম আদালতে তার আইনজীবীকে জানিয়েছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। শুনানিতে কাঠগড়ায় থাকাবস্থায় তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীনকে এ কথা জানান। 


তিনি জানান, কাঠগড়ায় থেকে মেয়র আতিক জানিয়েছেন- রাজনৈতিক কারণে তাকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রিমান্ডেও নেওয়া হচ্ছে। জেল হাজতে রেখে নিষ্ঠুর আচরণ করছে। তাকে অন্ধকারে রেখে এ সরকার বিচার প্রক্রিয়া পরিচালনা করছে। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত না। ন্যায় বিচার হলে এসব মামলায় ওনার কোন সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। তিনি ব্যবসায়ী ছিলেন। সেজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। ঘটনার দিন বিকাল পৌনে পাঁচটায় গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় এ বছরের ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা করে নিহতের ছেলে রেদোয়ান হোসেন।

এসকে/ 


  বিষয়:   মেয়র আতিক  মামলা  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  গ্রেফতার 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: