ধর্ষণ মামলায় ৩ আসামির যাবজ্জীবন

আদালত প্রতিবেদক

আইন-আদালত

‎রাজধানী যাত্রাবাড়ী থানা এলাকায় ১২ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি মো. বাচ্চু ও মো. আব্দুল

2025-10-27T18:24:15+00:00
2025-10-27T18:26:17+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আইন-আদালত
ধর্ষণ মামলায় ৩ আসামির যাবজ্জীবন
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:২৪ পিএম  আপডেট: ২৭.১০.২০২৫ ৬:২৬ পিএম
ফাইল ছবি
‎রাজধানী যাত্রাবাড়ী থানা এলাকায় ১২ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি মো. বাচ্চু ও মো. আব্দুল গাফফারের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অপরদিকে রামপুরা থানা এলাকায় ৫ বছরের শিশু ধর্ষণের আরেক মামলায় আসামি মো. বাচ্চু মিয়া হওলাদারকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।

‎সোমবার (২৭ অক্টোবর) ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম কবির এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেকের এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি মো. বাচ্চুকে কারাগার থেকে আদালত হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামি মো. আব্দুল গাফফার পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর মামলায় আসামি মো. বাচ্চু মিয়া হওলাদারের উপস্থিততে রায় ঘোষণা হয়। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

‎বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার অভিযোগে বলা হয়, মামলার ২ নম্বর আসামি আব্দুল গাফফার বাদীর বর্তমান ঠিকানার বাড়িওয়ালার ম্যানেজার। আসামি বাচ্চু ও আব্দুল গাফফার পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। তারা প্রায় সময় ভুক্তভোগী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে উত্যক্তসহ কু-প্রস্তাব দিত। ভুক্তভোগী বাদীকে তাদের কু-প্রস্তাবের কথা জানাইলে আসামিদের বিরক্ত না করার জন্য অনুরোধ করেন।


২০২০ সালের ১৬ অক্টোবর মামলার বাদী ও ভিকটিমের বাবা দুজনেই তাদের কর্মস্থলে চলে যায়। ওইদিন বিকেল ৩টায় আসামিরা ভুক্তভোগীকে একা পেয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে ঘটনার বিষয়ে কাউকে কিছু বললে ভুক্তভোগীকে জীবনে শেষ করে দেবেন বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেখান। ওই ঘটনায় ভিকটিমকের মা বাদী হয়ে যাত্রীবাড়ী থানায় ধর্ষণের অভিযোগ মামলাটি দায়ের করেন। ‎মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ১৩ এপ্রিল তদন্তকারী কর্মকর্ত, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক তাসলিমা আক্তার আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

‎৫ বছরের শিশু ধর্ষণ মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ২১ এপ্রিল রামপুরার এক বাসার নিচে গ্যারেজে রান্না করতেন ভুক্তভোগীর মা। ওই সময়ে আসামি বাচ্চু মিয়াকে ভুক্তভোগী ৫ বছরের শিশু একটা ঠান্ডা এনে দেওয়া কথা বলে। এসময় ভুক্তভোগী আসামির কাছে গেলে তাকে তার বাসার রুমে নিয়ে যায়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী ফিরতে দেরি হলে মামলার বাদী আসামির রুমে ঢুকে দেখে তার শরীরের কাপড় খোলা। এসময় বাদী ভুক্তভোগীকে জিজ্ঞেসা করলে, ভুক্তভোগী বলে বাচ্চু মিয়া আমার সঙ্গে খারাপ কাজ করেছেন। পরে আশপাশের লোকজনদের ডাকলে আসামি পালিয়ে যান। ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রামপুরা থানায় ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন। ‎মামলাটি তদন্ত করে রামপুরা থানার এসআই মকুল মিয়া ২০২১ সালের ৩১ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৬ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এসকে/ 


  বিষয়:   ধর্ষণ  মামলা  আসামি  যাবজ্জীবন 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: