অনন্য মামুনের সিনেমায় তামান্না ভাটিয়া, যা জানা গেল

সময়ের আলো ডেস্ক

বিনোদন

বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা তৈরি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নির্মাতা অনন্য মামুন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড

2025-10-30T18:19:24+00:00
2025-10-30T18:19:24+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
অনন্য মামুনের সিনেমায় তামান্না ভাটিয়া, যা জানা গেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:১৯ পিএম 
বলিউড তারকা তামান্না ভাটিয়া ও বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন। ছবি : সংগৃহীত
বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা তৈরি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নির্মাতা অনন্য মামুন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড তারকা তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করে নতুন কিছুর ইঙ্গিত দিয়েছেন ঢাকাই সিনেমার এই নির্মাতা। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে মামুন তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই বার্তা দেন। এদিন তিনি আপলোড করেন কালো পোশাক পরা তামান্না ভাটিয়ার একটি ছবি। ক্যাপশনে লেখেন, “তামান্না ভাটিয়া। এত বড় শিল্পী হওয়ার পরেও কোনো অহংকার নেই।” এরপরই নির্মাতা লেখেন, ‘বাংলাদেশে যদি কোন নতুন পরিচালক ছবি বানাতে চায়, সে কখনোই বড় শিল্পীদের কাছে পৌঁছাতে পারে না। কারণ, আমাদের এখানে এখনো ম্যানেজার বা এজেন্সি সিস্টেমটা চালু হয়নি।’ 
 
ভারতে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে তিনি লেখেন, ‘ইন্ডিয়াতে এই ব্যাপারে কাজ করার মজাটাই আলাদা। আপনি এজেন্সিকে ইমেইল করেন, আপনার প্রজেক্ট প্ল্যানটা বলে দেন, তারা আর্টিস্টের সাথে যোগাযোগ করে আপনার সবকিছু ইজিতেই করে দেবে।’ 

 
তিনি আরও লেখেন, “যাই হোক, প্রজেক্ট প্ল্যান আর গল্প বলার কাজ শেষ। বাংলাদেশের মানুষ অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে চায়। এবার সেটা নিয়েই কাজ করবো।” 

এদিকে, তার এমন পোস্টের পরই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। নির্মাতার এমন পোস্টে সিনেপ্রেমীদের অনেকেই আশা করছেন, এবার ঢালিউড সিনেমায় দেখা যেতে পারে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকের এ অভিনেত্রীকে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   অনন্য মামুন  সিনেমা  তামান্না ভাটিয়া 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: