সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের অস্বস্তিকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

বিনোদন

হিন্দি সিনেমা বা সিরিজের আলোচিত অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। বলিউডে পর্দায় বেশিরভাগ সময়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিন করার অভিজ্ঞতা রয়েছে তার ।

2025-10-31T02:36:57+00:00
2025-10-31T02:36:57+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের অস্বস্তিকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ২:৩৬ এএম 
অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। সংগৃহীত ছবি
হিন্দি সিনেমা বা সিরিজের আলোচিত অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। বলিউডে পর্দায় বেশিরভাগ সময়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিন করার অভিজ্ঞতা রয়েছে তার । ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন গোয়েঙ্কা। ‘সিক্রেট গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’, ‘সুলতান অব দিল্লি’ তার অভিনিত কয়েকটি সিরিজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের আচরণে একাধিকবার তিনি অস্বস্তি ও অপমানিত বোধ করেছিলেন।

ভারতীয় টেলিভিশন এবং রেডিও হোস্ট সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে গোয়েঙ্কাকে জিজ্ঞেস করা হয়েছিল কখনো কোনো সহ-অভিনেতা কি সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন? 

প্রশ্নের উত্তরে গোয়েঙ্কা বলেন, একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। তিনি বলেন, আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল। এ ঘটনাগুলো ঘটেছিল চুমুর দৃশ্যের সময়।

অনুপ্রিয়া বলেন, আরেকবার এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। আমি ভেবেছিলাম— তিনি আমাকে সহায়তা করবেন। কিন্তু তার আচরণ ছিল খুবই বিব্রতকর। তার আচরণ আমার জন্য অস্বস্তিকর ছিল। তবে এমন ঘটনার সরাসরি প্রতিবাদ করতে পারেননি অনুপ্রিয়া।

অভিনেত্রী বলেন, সেই মুহূর্তে সরাসরি প্রশ্ন তোলা কঠিন ছিল। কারণ তিনি হয়তো বলতেন— ভুল করে হয়েছে। পরে আমি ব্যক্তিগতভাবে তাকে যখন সংযত হওয়ার অনুরোধ করি, তিনি শুনেছিলেন। অভিযোগ করলেও সেই সহ-অভিনেতার নাম বলেননি অনুপ্রিয়া। 


অভিনেত্রী আরও বলেন, চুমুর দৃশ্য আসলে সহজভাবেই করা যায়, কিন্তু অনেকে এত জোরে করেন যে সেটা খুবই অস্বস্তিকর হয়ে যায়। 

তিনি বলেন, সিনেমা বা সিরিজে অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। কিন্তু শুটিংয়ে পরিচালক ও শিল্পীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে যে কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যায়।

উল্লেখ্য, অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রথম অভিনয় করেন ‘ববি জাসুস’ ছবিতে। এরপর তিনি অভিনয় করেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ঢিশুম’, ‘পদ্মাবত’, ‘ওয়ার’ ইত্যাদি জনপ্রিয় চলচ্চিত্রে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘বার্লিন’ সিনেমায়, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন অপরশক্তি খুরানা, ঈশ্বাক সিং, রাহুল বোস ও কবির বেদি। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এসকে/ 


  বিষয়:   সিনেমা  অভিজ্ঞতা  অস্বস্তিকর  অভিনেত্রী 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: