যে কারণে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

সময়ের আলো ডেস্ক

রাজধানী

বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের জন্যমেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিল। যদিও এখন তা পুরোদমে চলছে।রোববার (২ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি

2025-11-02T13:21:29+00:00
2025-11-02T13:24:12+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজধানী
যে কারণে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ১:২১ পিএম  আপডেট: ০২.১১.২০২৫ ১:২৪ পিএম
ফাইল ছবি
বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের জন্য মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিল। যদিও এখন তা পুরোদমে চলছে। 

রোববার (২ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, মেট্রোরেলের যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে- পল্লবী হতে মিরপুর-১১ এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামত চলছে। এজন্য আজ দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে। যদিও ১৫ মিনিট পর ১২টা ৫৫ মিনিটে আবার তা চালু হয়।

সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

/এমএইচআর 









Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: