যে অ্যাপগুলো ফোনের চার্জ দ্রুত শেষ করে দিচ্ছে

সময়ের আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য নিজের আহারের চেয়েও বেশি চিন্তা করতে হয় ফোনের ব্যাটারির চার্জ নিয়ে।

2025-11-05T19:59:18+00:00
2025-11-05T19:59:18+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
যে অ্যাপগুলো ফোনের চার্জ দ্রুত শেষ করে দিচ্ছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম 
প্রতীকী ছবি
বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য নিজের আহারের চেয়েও বেশি চিন্তা করতে হয় ফোনের ব্যাটারির চার্জ নিয়ে। নিত্যদিন এ নিয়ে কমবেশি সবাইকেই বিড়ম্বনায় পড়তে হয়। স্মার্টফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাওয়ায় এ নিয়ে বিরক্ত নন এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া কঠিন। অনেকে নতুন ফোন কিনেও কয়েক সপ্তাহ পর হতাশ হয়ে পড়েন। কারণ, বারবার চার্জ দিতে হয়। কিন্তু জানেন কী, আপনার ফোনের ব্যাটারি শেষ হওয়ার নেপথ্যে কিছু জনপ্রিয় অ্যাপই দায়ী? স্মার্টফোনে আমরা অসংখ্য অ্যাপ ব্যবহার করি। নানান কাজে এসব অ্যাপ স্মার্টফোন ব্যবহার সহজ করেছে ঠিক। কিন্তু জানেন কি, অনেক অ্যাপ আছে যেগুলো আপনার ফোনের ক্ষতি করছে। এমন কিছু অ্যাপ আছে, যেগুলো ফোনে ভাইরাস ছড়ায়, ফোন স্লো করে দিতে পারে। আবার কিছু অ্যাপ আছে যেগুলো দ্রুত ফোনের চার্জ শেষ করে ফেলে। 

বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন অ্যাপ নানা কারণে অতিরিক্ত ব্যাটারি খরচ করে। যেমন, কিছু অ্যাপ কাজ করতে অনেক শক্তি ব্যবহার করে, আবার কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা চালু রাখে, লোকেশন সার্ভিস ব্যবহার করে বা ক্রমাগত নোটিফিকেশন পাঠায়। ফলে, আপনি বুঝে ওঠার আগেই ব্যাটারি ফুরিয়ে যায়। আবার কিছু অ্যাপ আছে যেগুলো আপনি অফ করার পরও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে, ফোনের চার্জ শেষ হতে থাকে। চলুন এমন কয়েকটি অ্যাপের সম্পর্কে জেনে নেওয়া যাক। 


ইনস্টাগ্রাম 
সোশ্যাল মিডিয়ার এই অ্যাপটির ব্যবহারকারী অনেক। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ ইনস্টাগ্রম নিয়মিত ব্যবহার করছেন। তবে জানেন কি, এই অ্যাপটি কিন্তু আপনার ফোনের ব্যাটারির খরচ বাড়িয়ে দেয় অনেক বেশি। 

ফেসবুক 
বর্তমানে সব বয়সি মানুষ ব্যবহার করছেন এই অ্যাপটি। শুধু সময় কাটানো নয়, আয়ের অন্যতম প্ল্যাটফর্মও এখন ফেসবুক। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহারেও চার্জ কমে যায়। অনেকের মোবাইলেই সারাদিন ফেসবুক চলে। তাদের ব্যাটারি খরচ হয় অনেক বেশি। 

স্ন্যাপচ্যাট 
তরুণ প্রজন্মের কাছে স্ন্যাপচ্যাট খুবই জনপ্রিয় একটি অ্যাপ। স্ন্যাপচ্যাটকে ভাবা হয় হোয়াটসঅ্যাপের অন্যতম একটি বিকল্প মেসেজিং অ্যাপ। এই সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপেও ব্যাটারির খরচ বেশি। 

হোয়াটসঅ্যাপ 
মেসেজিংয়ের জন্য এই অ্যাপের বিকল্প নেই। এই অ্যাপ ব্যবহার করেন না, এ রকম মানুষও কমই রয়েছেন। কিন্তু, এই অ্যাপ চললেও ব্যাটারি দ্রুত শেষ হয়। 

ফিটবিট 
অনেকেই এই ফিটনেস অ্যাপ ব্যবহার করেন। এই অ্যাপকে বলা হয় ব্যাটারির যম। ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ চলতে থাকলে হুহু করে ব্যাটারি খরচ হয়। 

উবার 
ব্যাটারি খরচের নিরিখে উবরও তালিকার উপরের দিকেই রয়েছে। যখন তখন যে কোনও জায়গায় যেতে এই অ্যাপ থেকে সহজেই গাড়ি মেলে। তবে, এতে আপনার ফোনের ব্যাটারি খরচ করে অপকারও করছে। 

স্কাইপি 
স্কাইপি হচ্ছে মাইক্রোসফটের অন্যতম একটি সেরা বিজনেস চ্যাট অ্যাপ। কিন্তু, জনপ্রিয় এই অ্যাপও ব্যাটারি খরচ করে বেশি। 

এয়ারবিএনবি 
হোটেল বুকিং অ্যাপও ব্যাটারি লাইফের পক্ষে সহায়ক নয়।  

বাম্বল 
ড্যাটিং অ্যাপ হিসেবে জনপ্রিয়তা বাড়ছে বাম্বলের। কিন্তু, ডেটিংয়ে সঙ্গীকে খুঁজে পান বা না পান, আপনার স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত কমিয়ে দেয় এই অ্যাপ। 

কোন অ্যাপগুলো বেশি ব্যাটারি খরচ করছে, জানবেন যেভাবে 
এই বিষয়টি জানা একেবারেই সহজ। আপনার ফোনের Settings-এ গিয়ে Battery অপশনে যান, এরপর Battery usage বা Battery consumption-এ ট্যাপ করুন। সেখানে গত ২৪ ঘণ্টা বা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কোন অ্যাপ কত শতাংশ ব্যাটারি ব্যবহার করেছে, সেটি বিস্তারিতভাবে দেখা যাবে। 

কীভাবে রোধ করবেন এই অ্যাপগুলোকে 
অ্যাপগুলো ডিলিট করাই যে সমাধান, তা নয়; বরং বেশিভাগ ক্ষেত্রেই তা সম্ভবও নয়। তাই কিছু সহজ পদক্ষেপ নিলেই ব্যাটারি লাইফ বাড়ানো যায়। 

১. লোকেশন সার্ভিস বন্ধ করুন : যখন দরকার নেই, তখন লোকেশন সার্ভিস বন্ধ রাখুন। এতে অনেক অ্যাপের অযথা ব্যাটারি খরচ বন্ধ হবে। 

২. অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ করুন : Settings → Apps → Permissions-এ গিয়ে যেসব পারমিশন দরকার নেই, সেগুলো নিষ্ক্রিয় করে দিন। 

৩. নোটিফিকেশন কমান : ঘনঘন নোটিফিকেশন আসা শুধু মনোযোগই নষ্ট করে না, ব্যাটারিও খরচ করে। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। 

৪. Battery Saver মোড চালু রাখুন : অধিকাংশ স্মার্টফোনে বিল্ট-ইন ব্যাটারি সেভিং অপশন থাকে। প্রয়োজনমত এটি চালু রাখলে চার্জ অনেকক্ষণ টিকবে। 

৫. ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করুন : সব অ্যাপ নয়, তবে যেগুলো কম ব্যবহার করেন সেগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ রাখুন। এর জন্য প্রতিটি অ্যাপের Battery usage মেনুতে গিয়ে Background usage অপশনটি বন্ধ করতে পারেন। 

এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চললে আপনার স্মার্টফোনের ব্যাটারি অনেক বেশি সময় টিকবে আর চার্জার হাতে নিয়ে বারবার ছুটতে হবে না। পরিত্রাণ পাবেন ব্যাটারি নিয়ে বাড়তি চিন্তা থেকেও। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   অ্যাপ  ফোন  চার্জ 


Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: