অভিনয়ে দেখা না যাওয়া নিয়ে যা বললেন কুসুম

সময়ের আলো ডেস্ক

বিনোদন

দীর্ঘ সময় পর্দার কাছে নিয়মিত না দেখা গেলেও, ছোট ও বড়পর্দার পরিচিত অভিনেত্রী কুসুম শিকদার এখনও দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান

2025-11-06T11:13:43+00:00
2025-11-06T11:13:43+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
বিনোদন
অভিনয়ে দেখা না যাওয়া নিয়ে যা বললেন কুসুম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:১৩ এএম 
অভিনেত্রী কুসুম শিকদার। ছবি : সংগৃহীত
দীর্ঘ সময় পর্দার কাছে নিয়মিত না দেখা গেলেও, ছোট ও বড়পর্দার পরিচিত অভিনেত্রী কুসুম শিকদার এখনও দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে রেখেছেন।

একসময় নাটক ও সিনেমায় তার উপস্থিতি ছিল নিয়মিত, তবে এখন তাকে পর্দায় আর সেভাবে দেখা যায় না। সম্প্রতি নিজের অভিনয় থেকে বিরতির কারণ এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন কুসুম শিকদার।

অভিনেত্রী জানালেন, ‘কাজের প্রতি পূর্ণ পেশাদারিত্ব বজায় রাখতে না পারার চিন্তাই তাকে অভিনয় থেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছে। আমি ভেবেছিলাম, যদি আমি কাজের প্রতি পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ হতে না পারি, তবে দর্শকদের সঙ্গে আমার সম্পর্কের জন্য সেটি ক্ষতিকর হতে পারে। তাই কিছু সময়ের জন্য আমি নিজেকে বিরতি দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কথা দিয়ে কথা না রাখাটা কেবল আমার নয়, সবার জন্যই ক্ষতিকর। তখন আমি বুঝলাম, আমি এমন এক অবস্থানে আছি যেখানে আমার দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি পালন করতে পারব না। তাই বিরতি নেওয়া ছাড়া আর কোন উপায় ছিল না।’

আরও পড়ুন

কুসুম শিকদার তার আগামী কাজ সম্পর্কে জানান, ‘যদি কখনো ফের কাজের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি, তবে আমি আবার অভিনয়ে ফিরব। কিন্তু যতক্ষণ না আমি সম্পূর্ণ প্রস্তুত, ততক্ষণ পর্দায় ফিরব না।’

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  কুসুম শিকদার  নায়িকা  নাটক  সিনেমা 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: