বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। প্রতিষ্ঠানটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি

2025-11-06T21:45:04+00:00
2025-11-06T21:45:04+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
শিক্ষা
বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:৪৫ পিএম   (ভিজিট : ১৩৬)
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। ফাইল ছবি
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। প্রতিষ্ঠানটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এবার বিভিন্ন অনুষদের অধীনে মোট ১১টি বিভাগে ৬৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। 

এতে বলা হয়, ১১ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং চলবে ১১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট জিপিএ ২০-এর মধ্যে ন্যূনতম ১৭ দশমিক ৫০ থাকতে হবে এবং গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি প্রতিটি বিষয়ে অন্তত ৩ দশমিক ৫০ জিপিএ থাকতে হবে। আবেদন ফি ৩০০ টাকা। এই ফি অনলাইনে পরিশোধ করতে হবে। 

লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য ১৪ হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আগামী ২১ ডিসেম্বর। যোগ্য প্রার্থীকে এক হাজার দুইশ’ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে, যা ডাউনলোড করা যাবে ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। 


লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি। মোট ২০০ নম্বরের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর থাকবে। মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৩ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর-প্রাপ্তদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। 

ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে—https://www.butex.edu.bd/admission/

এবারের ভর্তি প্রক্রিয়ায় ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০ জন করে শিক্ষার্থী ভর্তি করানো হবে। অন্যদিকে, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ জন করে এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   বুটেক্স  ভর্তি  বিজ্ঞপ্তি প্রকাশ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: