কেন আমির খানের প্রস্তাব ফিরিয়ে দেন ঐশ্বরিয়া রায়

সময়ের আলো ডেস্ক

বিনোদন

বলিউডে যার রূপে তো বটেই অভিনয়েও মুগ্ধ লাখো দর্শক, তিনি সাবে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব

2025-11-06T22:02:37+00:00
2025-11-06T22:02:37+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
বিনোদন
কেন আমির খানের প্রস্তাব ফিরিয়ে দেন ঐশ্বরিয়া রায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০:০২ পিএম   (ভিজিট : ১৯৯)
আমির খান-ঐশ্বরিয়া রায়। ফাইল ছবি
বলিউডে যার রূপে তো বটেই অভিনয়েও মুগ্ধ লাখো দর্শক, তিনি সাবে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতে পা রাখেন বলিউডে। এরপর একে একে হয়ে ওঠেন একাধিক হিট ছবির নায়িকা। কিন্তু জানেন কি ঐশ্বরিয়ার বলিউডে পা রাখার কথা ছিল আমির খানের বিপরীতে, সুপারহিট ছবি ‘রাজা হিন্দুস্তানি’ দিয়ে? 

‘৯০ দশকের শুরুর দিকেই ঐশ্বরিয়া ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দের। সেই সময় ধর্মেশ দর্শনের ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার প্রস্তাবও এসেছিল তার কাছে। কিন্তু মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতির কারণে তিনি সিনেমাটি করতে পারেননি। পরে সেই চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী কারিশমা কাপুর। পরে তিনি তার অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হন এবং পরবর্তীতে আরও অনেক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেন। 


এর আগে ২০১২ সালে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রাই বলেছিলেন, “অনেকে ভাবে আমি সৌন্দর্য প্রতিযোগিতা থেকে সিনেমায় এসেছি, কিন্তু তা ঠিক নয়।’ 

তিনি বলেন, “প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই আমার হাতে অন্তত চারটি সিনেমার প্রস্তাব ছিল। আমি তখন সিনেমা থেকে কিছুটা দূরে থাকতে চেয়েছিলাম বলেই মিস ইন্ডিয়ায় অংশ নিই। যদি আমি প্রতিযোগিতায় না যেতাম, তা হলে ‘রাজা হিন্দুস্তানি’ই হতো আমার প্রথম সিনেমা। 

এদিকে, পরিচালক ধর্মেশ দর্শন বলেন, “ঐশ্বরিয়া ছিলেন প্রথম পছন্দ। কিন্তু মিস ওয়ার্ল্ডের দায়িত্বের কারণে তিনি সময় দিতে পারেননি। ফলে, আমি কারিশমাকে নিয়েছিলাম।” 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   আমির খান  প্রস্তাব  ঐশ্বরিয়া রায় 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: