বাবা হলেন সাগর দেওয়ান

সময়ের আলো ডেস্ক

বিনোদন

কন্যা সন্তানের বাবা হয়েছেন তরুণ সংগীতশিল্পী সাগর দেওয়ান। সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন তিনি নিজেই। এর আগে যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণী ফারিয়া

2025-11-06T22:24:58+00:00
2025-11-06T22:26:30+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
বিনোদন
বাবা হলেন সাগর দেওয়ান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০:২৪ পিএম  আপডেট: ০৬.১১.২০২৫ ১০:২৬ পিএম  (ভিজিট : ১৩১)
সাগর দেওয়ান ও ফারিয়া ইসলাম মাহিন। ফাইল ছবি
কন্যা সন্তানের বাবা হয়েছেন তরুণ সংগীতশিল্পী সাগর দেওয়ান। সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন তিনি নিজেই। এর আগে যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণী ফারিয়া ইসলাম মাহিনকে পালিয়ে বিয়ে করে খবরের শিরোনাম হয়েছিলেন সাগর। পরিবারের অমতে বিয়ে করায় বেশ টানাপড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাদের। এমনকি সাগরের নামে মামলাও করেছিল মাহিনের পরিবার। সেই সাগর ও মাহিন এবার কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন। 
এ প্রসঙ্গে এক পোস্টে সাগর জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে তার স্ত্রী ফারিয়া মাহিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা) তাদের ঘরে আসে নবজাতক কন্যা। মা ও শিশু দু’জনই সুস্থ আছে। 

পোস্টে সাগর লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অভিনন্দন মিসেস দেওয়ান ফারিয়া মাহিন। আল্লাহ্ তোমাকে ভালোবাসেন। দুনিয়ায় স্বাগত মা সাহারা দেওয়ান। বাবার সাথে মিলিয়ে বুধবারে আসার জন্য শুকরিয়া।’ 

উল্লেখ্য, প্রখ্যাত সংগীত পরিবার দেওয়ান বাড়ির চতুর্থ প্রজন্মের শিল্পী সাগর দেওয়ান। তার সংগীতগুরু ও অনুপ্রেরণা বাউল সাধক আরিফ দেওয়ান, যার হাত ধরে সংগীতজগতে পথচলা শুরু হয় সাগরের। কোক স্টুডিও বাংলার ‘মালো মা’ দিয়ে আলোচনায় আসেন তিনি। 


২০২৪ সালের ২৫ জুন সাগর দেওয়ান ও ফারিয়া মাহিনের বিয়ে হয়। ফারিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং বর্তমানে নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   বাবা  সংগীতশিল্পী  সাগর দেওয়ান 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: