কেজিএফ অভিনেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

বলিউডের ব্লকবাস্টার ছবি ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজিতে ‘কাশিম চাচা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া ভারতের কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা হরিশ রায়

2025-11-07T12:10:16+00:00
2025-11-07T12:12:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
কেজিএফ অভিনেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:১০ পিএম  আপডেট: ০৭.১১.২০২৫ ১২:১২ পিএম
অভিনেতা হরিশ রায়। ছবি: সংগৃহীত
বলিউডের ব্লকবাস্টার ছবি ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজিতে ‘কাশিম চাচা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া ভারতের কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা হরিশ রায় মারা গেছেন। 

ভারতীয় গণমাধ্যমের খবর, বুধবার (৫ নভেম্বর) ব্যাঙ্গালুরুর কিদওয়াই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর মৃত্যু হয় তার।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, অভিনেতা হরিশ রায় থাইরয়েড ক্যান্সারে ভুগছিলেন। প্রায় তিন বছর ধরে তিনি এই কঠিন রোগের সাথে লড়াই করছিলেন, যা পরবর্তীতে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।


হরিশের পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘কেজিএফ টু’ ছবির শুটিং চলাকালিনও হরিশ রায়ের ক্যান্সারের চিকিৎসা চলছিল। সেই সময় তিনি শুটিং সেটে বড় দাড়ি রাখতেন। পরে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, ক্যান্সারের কারণে তার ঘাড়ে যে ফোলাভাব তৈরি হয়েছিল, সেটি আড়াল করার জন্যই তিনি এই দাড়ি রেখেছিলেন।

ক্যান্সার ছড়িয়ে পড়ার কারণে দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার চেহারা ভেঙে যায় এবং পেট মারাত্মকভাবে ফুলে যায়। এই চিকিৎসার জন্য তিনি একসময় চলচ্চিত্র জগৎ থেকে বিরতিও নিয়েছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তিনি আর পুরোপুরি অভিনয়ে ফিরতে পারেননি।

কর্মজীবনে হরিশ রায় কন্নড় ছাড়াও তামিল এবং তেলুগু ভাষার অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ওম’, ‘সামারা’, ‘ব্যাঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েডস গীতা’, ‘নাল্লা’ এবং বিপুল জনপ্রিয়তা পাওয়া ‘কেজিএফ’-এর দুটি পর্ব।

/এমএইচআর 



  বিষয়:   কেজিএফ  অভিনেতা  বলিউড  হরিশ রায় 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: