মা হয়েছেন ক্যাটরিনা

সময়ের আলো ডেস্ক

বিনোদন

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ মা হয়েছেন। তিনি এবং অভিনেতা ভিকি কৌশল তাদের প্রথম সন্তানের আগমনের সুখবর প্রকাশ করেছেন। ক্যাটরিনা ৪২

2025-11-07T13:12:15+00:00
2025-11-07T13:14:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
মা হয়েছেন ক্যাটরিনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১:১২ পিএম  আপডেট: ০৭.১১.২০২৫ ১:১৪ পিএম
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ছবি : সংগৃহীত
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ মা হয়েছেন। তিনি এবং অভিনেতা ভিকি কৌশল তাদের প্রথম সন্তানের আগমনের সুখবর প্রকাশ করেছেন। ক্যাটরিনা ৪২ বছর বয়সে পুত্রসন্তানের মা হয়েছেন। 

ভিকি কৌশল সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে। পোস্টের সঙ্গে একটি হৃদয়ের ইমোজিও যোগ করেছেন। 


ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছিলেন। এই বছরের শুরু থেকেই বলিউডে তাদের সন্তান হওয়ার খবরের গুঞ্জন শোনা যাচ্ছিল। এছাড়া, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে লন্ডনে তার মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় ছিলেন এবং সিনেমা থেকে দূরে ছিলেন।

গত সেপ্টেম্বরেও ক্যাটরিনা একটি ছবি পোস্ট করে লিখেছিলেন যে তারা তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছেন।



/ইউএমএইচ


  বিষয়:   ক্যাটরিনা কাইফ  ভিকি কৌশল 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: