এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা

সময়ের আলো ডেস্ক

বিনোদন

পুত্র সন্তানের মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভনেত্রী ক্যাটরিনা কাইফ। মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। তবে এখনই হাসপাতাল থেকে ছুটি

2025-11-08T15:14:02+00:00
2025-11-08T15:14:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:১৪ পিএম 
বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা-ভিকি। সংগৃহীত ছবি
পুত্র সন্তানের মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভনেত্রী ক্যাটরিনা কাইফ। মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। তবে এখনই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না অভিনেত্রী। হাসপাতাল থেকে কোন কারণে তাকে ছাড়া হচ্ছে না সে বিষয়ে কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। 

শুক্রবার (৭ নভেম্বর) তিনি সুখবর দেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে শুক্রবার পুত্র সন্তান জন্ম দেন ক্যাটরিনা। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, সেদিন সকাল ৮টা ২৩ মিনিটে ক্যাটরিনা ও ভিকি কৌশলের সন্তান জন্ম নেয়। বিবৃতিতে আরও বলা হয়, মা এবং সন্তান দুজনের শারীরিক পরিস্থিতিই স্থিতিশীল। দুজনেই সুস্থ আছেন। 

সাধারণত একদিনেই হাসপাতাল ছাড়পত্র দিলেও ক্যাটরিনার ক্ষেত্রে তা হচ্ছে না। 


তারকা-দম্পতি সম্প্রতি নতুন অধ্যায়ে প্রবেশ করায় অন্য তারকাদের শুভেচ্ছায় ভাসছেন। অভিনেত্রী কারিনা কাপুর খান শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, ‘ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত। তোমার আর ভিকির জন্য ভীষণ খুশি হয়েছি।’

প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, ‘অসংখ্য শুভেচ্ছা, দারুণ খুশি হয়েছি!’

অভিনেতা রাজকুমার রাও জানিয়েছেন, ‘এর থেকে অসাধারণ অনুভূতি আর হয় না, ভিকি-ক্যাটরিনা। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর খুদেকে আমার ভালোবাসা।’  

এছাড়াও অনিল কাপুর, নেহা ধুপিয়াসহ আরও অনেক তারকা তাদের শুভেচ্ছা পাঠিয়েছেন। 


/ইউএমএইচ



  বিষয়:   ক্যাটরিনা  ভিকি 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: