বয়সে বড় পুরুষদের প্রতি আকৃষ্ট অভিনেত্রী সিডনি

সময়ের আলো ডেস্ক

বিনোদন

হলিউড তারকা সিডনি সুইনি আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি জানা গেছে, জনপ্রিয় সংগীত প্রযোজক ও উদ্যোক্তা স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন

2025-11-09T12:50:33+00:00
2025-11-09T14:17:14+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
বয়সে বড় পুরুষদের প্রতি আকৃষ্ট অভিনেত্রী সিডনি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:৫০ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ২:১৭ পিএম
হলিউড তারকা অভিনেত্রী সিডনি সুইনি। ছবি : সংগৃহীত
হলিউড তারকা সিডনি সুইনি আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি জানা গেছে, জনপ্রিয় সংগীত প্রযোজক ও উদ্যোক্তা স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়- বিশেষ করে এক প্রশ্নেই সরব নেটিজেনরা: কেন বারবার নিজের চেয়ে অনেক বেশি বয়সী পুরুষদের প্রতিই আকৃষ্ট হন সিডনি সুইনি?

আন্তর্জাতিক বিনোদন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৮ বছর বয়সী সিডনি সুইনির নতুন প্রেমিক স্কুটার ব্রাউনের বয়স ৪৪ বছর। এর আগে অভিনেত্রী দীর্ঘ সাত বছর সম্পর্ক ছিলেন ব্যবসায়ী জনাথন দাভিনোর সঙ্গে, যার বয়সও ৪২ বছর। সিডনি ও জনাথন একসঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফিফটি-ফিফটি ফিল্মস’, যা এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সম্পর্ক বিশেষজ্ঞ ও যৌন-মনোবিজ্ঞানী ড. সোফি রোস জানান, বয়সে বড় সঙ্গীর প্রতি আকর্ষণ অনেক সময় মানসিক নিরাপত্তা ও স্থিতিশীলতার চাহিদা থেকে আসে। তিনি বলেন, ‘যারা সম্পর্কে অনিশ্চয়তায় ভোগেন বা আবেগের দিক থেকে নিরাপত্তা খোঁজেন, তারা প্রায়ই এমন সঙ্গী বেছে নেন যিনি বেশি পরিণত ও নির্ভরযোগ্য।’
আরও পড়ুন

ড. রোস আরও বলেন, ‘সব ক্ষেত্রেই এটি মানসিক আঘাতের ফল নয়। অনেক সময় কেউ নিজের বয়সের তুলনায় বেশি পরিণত হয়ে ওঠে এবং সমবয়সীদের সঙ্গে মানিয়ে নিতে পারে না- সেখান থেকেই এমন সম্পর্কের জন্ম।’

বর্তমানে সিডনি সুইনি হলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের একজন। জনপ্রিয় সিরিজ ‘Euphoria’ এবং ‘The White Lotus’-এ তার পারফরম্যান্স তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে। ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক সত্ত্বেও ক্যারিয়ারে তিনি এখন সাফল্যের শীর্ষে।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  সিডনি  হলিউড 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: