‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক

সময়ের আলো ডেস্ক

বিনোদন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বরাবরই সংযত, পরিণত ও বাস্তবধর্মী ভাবনায় অনন্য। ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর মুখ না খুললেও এবার

2025-11-09T14:45:54+00:00
2025-11-09T14:45:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ২:৪৫ পিএম 
অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বরাবরই সংযত, পরিণত ও বাস্তবধর্মী ভাবনায় অনন্য। ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর মুখ না খুললেও এবার ভাঙলেন সেই নীরবতা। এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা আলোচনা করলেন ‘সম্পর্ক ও ভালোবাসা টিকিয়ে রাখার কৌশল’ নিয়ে- যা মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘সম্পর্ক কোনো ইনস্ট্যান্ট নুডলস নয় যে, দুই মিনিটেই তৈরি হয়ে যাবে। সব মুহূর্তই সুখের হবে না- এটা বুঝতে শিখতে হবে। সম্পর্ক মানে হলো একটা প্রতিশ্রুতি, একটা দায়িত্ববোধ, যেখানে সততা আর সম্মান থাকে।’

তিনি উদাহরণ টেনে আরও বলেন, ‘আজ এই জামাটা ভালো লাগছে না, কাল অন্যটা পরব- সম্পর্ক বিষয়টা তেমন নয়। আমি হয়তো একটু পুরোনো ধাঁচের, কিন্তু আমি ভালোবাসায় স্থায়িত্ব আর গভীরতা খুঁজে পাই।’

আরও পড়ুন

কোয়েলের এই বক্তব্য প্রকাশের পরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মন্তব্য করেছেন- ‘আজকের প্রজন্মের জন্য এই কথাগুলো একদম প্রয়োজনীয়।’

কেউ কেউ বলেছেন, ‘কোয়েল শুধু অভিনেত্রী নন, তিনি একজন বাস্তব অনুপ্রেরণা।’

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। বিয়ের সাত বছর পর, ২০২০ সালের ৫ মে, দম্পতির ঘরে আসে প্রথম সন্তান পুত্র কবীর। গত বছরের ১৪ ডিসেম্বর জন্ম নেয় তাদের কন্যাসন্তান, যার পরিপূর্ণতা এনে দিয়েছে কোয়েল-নিসপালের সংসারে।

এএডি/


  বিষয়:   কোয়েল মল্লিক  অভিনেত্রী  বলিউড  নায়িকা 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: