ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের শান্তিচুক্তি, আসেনি সিটি কলেজ

সময়ের আলো ডেস্ক

রাজধানী

শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতে কোনো প্রকার বিবাদে না জড়ানোর অঙ্গীকার করে মৌখিক শান্তিচুক্তিতে সম্মত হয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল

2025-11-09T17:18:54+00:00
2025-11-09T17:19:04+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজধানী
ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের শান্তিচুক্তি, আসেনি সিটি কলেজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ৫:১৯ পিএম
শান্তিচুক্তির পর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতে কোনো প্রকার বিবাদে না জড়ানোর অঙ্গীকার করে মৌখিক শান্তিচুক্তিতে সম্মত হয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজ। তবে এ চুক্তিতে যোগ দেয়নি ঢাকা সিটি কলেজ।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের অডিটরিয়ামে এ চুক্তি সম্পাদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জানা গেছে, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিয়ে বিবাদে না জড়ানোর জন্যে মৌখিক শান্তিচুক্তিতে সম্মত হয়েছে। এ ‘শান্তিচুক্তি’ সম্পাদনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট থানা। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হকের উদ্যোগে তিন কলেজের ‘শান্তিচুক্তি’ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

মাহফুজুল হক বলেন, ‘আমরা ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ শান্তিচুক্তি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়নি।’

তিনি বলেন, ‘তবে দুই কলেজের শিক্ষার্থীরা যে মৌখিকভাবে শান্তিচুক্তি করেছেন, আমরা বিষয়টিকে সাধুবাদ জানাই। পুলিশ, দুই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা একটি কমিটি করে দেব। ভবিষ্যতে যদি এ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কোনো বিবাদ ঘটে, তা এই কমিটির মাধ্যমে সুরাহা করা হবে।’

আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ‘শান্তিচুক্তি’ অনুষ্ঠানে এলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের কোলাকুলি করতেও দেখা গেছে।


এ শান্তিচুক্তিতে অনুষ্ঠানে ওসি এ কে এম মাহফুজুল হক, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকসহ কলেজ দুটির শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। কখনো কখনো তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থীদের এ সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেমন বিপাকে পড়তে হয়, তেমনি ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষদেরও।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ঢাকা কলেজ  আইডিয়াল কলেজ  শিক্ষার্থী  শান্তিচুক্তি  সিটি কলেজ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: