মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

সময়ের আলো ডেস্ক

রাজধানী

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএল’র পরিচালক (প্রশাসন) এ কে

2025-11-09T23:13:47+00:00
2025-11-09T23:37:01+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১১:১৩ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ১১:৩৭ পিএম
মেট্রোরেল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল। ছবি: সংগৃহীত
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। 

রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএল’র পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হলো। 

তবে অফিস আদেশে ডিএমটিসিএল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করলেও এর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি । 


এ অবস্থায় নাশকতাসহ যেকোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ কারণেই সতর্কতার অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   মেট্রোরেল  কর্মকর্তা  কর্মচারীর  ছুটি  বাতিল 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: