বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে কুইজ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশপ্রেম, মুক্তিযুদ্ধের ইতিহাস ও জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এর আয়োজন করে ‘শিক্ষা সচেতন ফোরাম’।
শনিবার (৮ নভেম্বর) ঢাকা কলেজ ক্যাম্পাস-এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানায়, এই কুইজ প্রতিযোগিতায় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা কলেজের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী আমিনুল হক হিমু, দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইমরান ও তৃতীয় হয়েছেন ইডেন কলেজের শিক্ষার্থী উম্মে আয়মান।
কয়েকদিনের মধ্যে আড়ম্বর আয়োজনে সেরা ফলাফলকারীদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে, আয়োজন সংগঠন ‘শিক্ষা সচেতন ফোরাম’।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাশেদুল আমিন, শাহপরান, আব্দুল কাইয়ুম রুপম, জামাল উদ্দিন, নিপা আক্তার, ফয়সাল মাহমুদ, কামরুল হাসান প্রমুখ ছাত্রদল নেতা।
সময়ের আলো/কেএইচও