রাজধানীতে আজ কোথায় কী?

সময়ের আলো ডেস্ক

রাজধানী

ব্যস্ত রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। তাই সকালে বের হওয়ার

2025-11-10T08:57:26+00:00
2025-11-10T08:58:18+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে আজ কোথায় কী?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:৫৭ এএম  আপডেট: ১০.১১.২০২৫ ৮:৫৮ এএম
রাজধানীতে আজ কোথায় কী? ছবি : সংগৃহীত
ব্যস্ত রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। তাই সকালে বের হওয়ার আগে আজ সোমবার (১০ নভেম্বর) কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বিএনপির কর্মসূচি
 
বেলা ১১টা গুলশান চেয়ারপার্সন অফিসে জাসাস প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

বিকেল সাড়ে ৩টায় বুলবুল ললিত কলা একাডেমি প্রাঙ্গণে ওয়ারী থানা ৩৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ঢাকা- ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির বিশেষ সহকারী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেন।
 
বিকেল ৪টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মুক্তিযোদ্ধা হলে গণ প্রকৌশলী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
 
বিকেল ৪টায় কলাবাগান থানার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ায় উৎসাহিত করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। হাতিরপুল মোতালেব প্লাজার সামনে থেকে শুরু হওয়া এ কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
 
ফয়েজ আহমদ তৈয়্যবের কর্মসূচি

বিকেল ৫টায় আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইটি কারিকুলাম বাস্তবায়নে কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
 
রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটির কর্মসূচি
 
বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডসহ ন্যায় সংগত ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরার পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
 
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের কর্মসূচি
 
সকাল ৯টায় আগারগাঁও বিটিআরসির অফিসে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সঙ্গে সরাসরি অফিশিয়ালভাবে মিটিংয়ের আয়োজন করেছে বিটিআরসি। এতে উপস্থিত থাকবেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এবং দেশের সব মার্কেট থেকে মোবাইল ফোন ব্যবসায়ীদের নির্দিষ্ট একটি অংশ।
 
জাতীয় শ্রমিক শক্তির কর্মসূচি
 
বিকেল ৩টায় বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রমিক ফেডারেশনের সাধারণ-সম্পাদক বাবুল আক্তার, শ্রমিক সংহতি আন্দোলনের সাধারণ-সম্পাদক তাসলিমা আক্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাছিরুদ্দিন পাটওয়ারী।
 
অন্যান্য
 
বিকেল ৪টায় রাজধানী ঢাকার পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আন্দোলনরত দলগুলোর নেতারা সংবাদ সম্মেলন করবেন।

সময়ের আলো/জেডআই




  বিষয়:   ঢাকা  রাজধানী  নগরী  কর্মসূচি  রাজনীতি 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: