রাজধানীতে আবারও বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।এর আগে

2025-11-11T19:38:37+00:00
2025-11-11T19:38:37+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে আবারও বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:৩৮ পিএম 
সূত্রাপুরে মালঞ্চ বাসে আগুন। ছবি : সংগৃহীত
রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

এর আগে সোমবার রাতে এবং মঙ্গলবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে, সোমবার রাতে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। যা রায়েরবাগ এলাকায় রাত পৌনে ১টার দিকে ঘটে। এর পরবর্তী সময়ে রাত ২টার কিছু পর যাত্রাবাড়ী এলাকায় রাইদা পরিবহন এবং মঙ্গলবার ভোর ৪টায় উত্তরার জনপথ মোড়ে আরও একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, এই বাসগুলো পার্কিং অবস্থায় ছিল এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন

এমন একাধিক ঘটনায় রাজধানীতে বাসগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবারের আগুনের ঘটনায় গত সপ্তাহে রাজধানীজুড়ে বাসে আগুন দেওয়ার ঘটনা চারটি হলো।

এএডি/


  বিষয়:   সূত্রাপুর  মালঞ্চ  বাস  আগুন  রাজধানী 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: