তেজগাঁওয়ে ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে রাজধানীর তেজগাঁও স্টেশনে ট্রেনের বগিতে আগুন দিয়েছে

2025-11-12T22:36:16+00:00
2025-11-12T23:38:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
তেজগাঁওয়ে ট্রেনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:৩৬ পিএম  আপডেট: ১২.১১.২০২৫ ১১:৩৮ পিএম
তেজগাঁওয়ে ট্রেনে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে রাজধানীর তেজগাঁও স্টেশনে ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই বগির দুটি সিট পুড়ে যায়। এ সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রেলওয়ে থানার ওসি।

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: