মদ্যপ চালকের গাড়িচাপা আহত ২ শিক্ষার্থী, আটক তিন

জাবি সংবাদদাতা

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরীণ চৌরঙ্গী এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে রিকশাকে ধাক্কা দিয়েছেন এক বহিরাগত চালক। এতে রিকশায় থাকা দুই

2025-11-12T23:42:40+00:00
2025-11-12T23:42:40+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
মদ্যপ চালকের গাড়িচাপা আহত ২ শিক্ষার্থী, আটক তিন
জাবি সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৪২ পিএম 
প্রতীকী ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরীণ চৌরঙ্গী এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে রিকশাকে ধাক্কা দিয়েছেন এক বহিরাগত চালক। এতে রিকশায় থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার পর এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী চন্দ্রা এবং একই বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী রিদয় দেবনাথ। দুর্ঘটনায় রিকশার চাকা ভেঙে যায় এবং চালক সামান্য আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার পর উপস্থিত শিক্ষার্থীরা প্রাইভেটকার চালক আতিকুর রহমান ও তার দুই সঙ্গী ফয়সাল আহমেদ এবং সাইফুল ইসলামকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাটি চৌরঙ্গী মোড়ে পৌঁছলে একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে রিকশাটি উল্টে যায়। পরে আহত শিক্ষার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর প্রশ্ন উঠেছে, এত রাতে মদ্যপ বহিরাগতরা কীভাবে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট পেরিয়ে ক্যাম্পাসে প্রবেশ করল?

অভিযুক্ত চালক আতিকুর রহমান জানান, আমরা ভুল করেছি। ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করতে চাই। তিনি নিজেকে সাভার ডিওএইচএস এলাকার এক গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন।


গেটের দায়িত্বে থাকা আনসার সদস্য তুষার আহমেদ বলেন, গাড়িটি গেটের কাছে আসার সময় লাইটের কারণে সামনের স্টিকারটি বিশ্ববিদ্যালয়ের গাড়ির মতো মনে হয়েছিল, তাই আর প্রশ্ন না করেই গেট খুলে দিই। 

আরেক আনসার সদস্য এরশাদ আলম জানান, আমার দায়িত্ব রাত ১০টা থেকে থাকলেও যানজটের কারণে সাড়ে ১০টার দিকে গেটে পৌঁছাই। তখন পর্যন্ত তুষার একাই দায়িত্বে ছিলেন।

পরে তিনজনকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর মাদান শাহা বলেন, তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন। ডোপ টেস্টের ফলাফল এবং বিশ্ববিদ্যালয়ের জিডির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, বহিরাগতরা মদ্যপ অবস্থায় ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ক্ষতি করেছে। গাড়িটি আপাতত আমাদের জিম্মায় রয়েছে। আহতদের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত গাড়ি ছাড়ব না। তিনি আরও জানান, গেটের দায়িত্বে থাকা গার্ডকে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করা হবে।

এফআর


  বিষয়:   মদ্যপ  চালকের গাড়িচাপা  আহত  আটক তিন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: