রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১৫ নেতাকর্মী আটক

সময়ের আলো ডেস্ক

রাজধানী

রাজধানীর ফার্মগেটে মিছিলের প্রস্তুতিকালে কারওয়ান বাজারমুখী ফুটওভার ব্রিজের সামনে থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।বুধবার (১২

2025-11-13T06:12:35+00:00
2025-11-13T06:13:33+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১৫ নেতাকর্মী আটক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৬:১২ এএম  আপডেট: ১৩.১১.২০২৫ ৬:১৩ এএম
প্রতীকী ছবি
রাজধানীর ফার্মগেটে মিছিলের প্রস্তুতিকালে কারওয়ান বাজারমুখী ফুটওভার ব্রিজের সামনে থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। 

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ৯টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। 


টিএসসিতে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, টিএসসিতে গুম বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছিল। এরমধ্যে ককটেল দুটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ধারণা করা হচ্ছে, ককটেল দুটি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ছুড়ে মারা হয়েছে।

এদিকে, মিরপুরে ককটেল ছুড়তে এসে হাতেনাতে ধরা পড়লেন এক যুবক। পরে তাকে পুশের হাতে তুলে দেয় উপস্থিত জনতা। 

সময়ের আলো/কেএইচও



Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: