প্রাথমিকে ৪ হাজার ১৬৬ পদে শিক্ষক নিয়োগ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এই ধাপে ঢাকা ও চট্টগ্রাম

2025-11-13T10:35:56+00:00
2025-11-13T10:35:56+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
প্রাথমিকে ৪ হাজার ১৬৬ পদে শিক্ষক নিয়োগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৩৫ এএম 
ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এই ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর জন্য মোট ৪ হাজার ১৬৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

বুধবার (১২ নভেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ নভেম্বর থেকে এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

এর আগে ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোট ১০ হাজার ২১৯টি শূন্য পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। প্রথম ধাপের আবেদন ৮ নভেম্বর শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করে। পরবর্তীতে ৩১ আগস্ট আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি গঠন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ কমিটির চেয়ারম্যান এবং নীতি ও পরিচালনা বিভাগের পরিচালককে সদস্য-সচিব করা হয়েছে।
আরও পড়ুন

পরে ২ নভেম্বর সংশোধিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রকাশ করা হয়। সংশোধিত বিধিমালায় নতুনভাবে যুক্ত করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়েছে এবং কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে বলে ডিপিই জানিয়েছে।

এএডি/


  বিষয়:   প্রাথমিক বিদ্যালয়  নিয়োগ  চাকরির খবর 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: