জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।
বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান। তিনি জানান, ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও ইউনিট-ভিত্তিক তথ্য শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে।
ড. আজিজুর রহমান আরও বলেন, ‘ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পরীক্ষার তারিখ ঘোষণার পরপরই ইউনিটসমূহের আসনসংখ্যা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য নির্দেশনা প্রকাশ করা হবে।’
আরও পড়ুন
এর আগে, ভর্তি সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে আসনসংখ্যা, ইউনিট-ভিত্তিক যোগ্যতা এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্তের পর বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এএডি/