চুয়েটে শিক্ষার্থীদের আওয়ামী সন্ত্রাসবিরোধী মিছিল

চুয়েট প্রতিনিধি

শিক্ষা

সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে, অরাজকতা বন্ধে এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও

2025-11-13T19:04:46+00:00
2025-11-13T19:08:42+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
চুয়েটে শিক্ষার্থীদের আওয়ামী সন্ত্রাসবিরোধী মিছিল
চুয়েট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম  আপডেট: ১৩.১১.২০২৫ ৭:০৮ পিএম
মধ্যরাতে শিক্ষার্থীদের আওয়ামী সন্ত্রাসবিরোধী মিছিল। ছবি : সংগৃহীত
সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে, অরাজকতা বন্ধে এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা হাসিনার কুশপুত্তলিকায় আগুন দেয়।

মিছিলে অংশগ্রহণকারী পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইতমাম ওবায়েদ সামিন বলেন, আগে যারা বলতো যে নেতা বিদেশ থেকে আন্দোলন পরিচালনা করা যায় না, তারাই আজ তাদের নেত্রীকে বিদেশে রেখে দেশব্যাপী অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ইতিমধ্যেই তারা নানান জায়গায় নৈরাজ্য সৃষ্টি করেছে, আগুন সন্ত্রাস করেছে। তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই- আমরা এখনো রাস্তায় আছি এবং যতদিন প্রয়োজন হবে আমরা রাস্তায় থাকবো। তারপরও দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না।

মিছিলে শিক্ষার্থীরা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন বিরোধী নানান স্লোগান দেন। সবশেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।


উল্লেখ্য, গত ১০ মে নির্বাহী আদেশের মাধ্যমে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তারপরও আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসন্ত্রাস পরিচালনা করে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   আওয়ামী লীগ  শেখ হাসিনা  ফাঁসির দাবি  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  চুয়েট 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: