ঢাবিতে ভর্তি আবেদনের সময় তিনদিন বাড়ল

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার সময় তিনদিন বাড়ানো হয়েছে। আবেদনের সময় ১৬ নভেম্বর থেকে

2025-11-13T20:26:16+00:00
2025-11-13T20:26:16+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবিতে ভর্তি আবেদনের সময় তিনদিন বাড়ল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম 
ঢাবিতে ভর্তি আবেদনের সময় তিনদিন বাড়ল। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার সময় তিনদিন বাড়ানো হয়েছে। আবেদনের সময় ১৬ নভেম্বর থেকে বাড়িয়ে ১৯ নভেম্বর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার সময় ১৬ নভেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে ১৯ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত (মোট ৩দিন) বৃদ্ধি করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৯ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন ও ফি জমা দিতে পারবে।



  বিষয়:   ঢাবি  ভর্তি আবেদন  ঢাকা বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: