শাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ভবনে তালা

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন।বৃহস্পতিবার (১৩

2025-11-14T02:39:57+00:00
2025-11-14T02:39:57+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
শাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ভবনে তালা
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২:৩৯ এএম 
উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে প্রশাসনিক ভবন-১ এ তালা দেওয়ার পর তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এর আগে রাত সাড়ে আটটা থেকে তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। রাত নয়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলার পর শিক্ষার্থীরা উপাচার্যকে ফোনে আধা ঘণ্টা সময় দেন তফসিল ঘোষণার জন্য। নির্ধারিত সময় পেরিয়ে গেলে তারা ভবনে তালা দেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সংবাদ সম্মেলন কক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণার কথা ছিল। কিন্তু তা স্থগিত হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

তাদের অভিযোগ, উপরমহলের নির্দেশে সচেতনভাবে শাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে।


অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা  ‘শাকসু নিয়ে তাল বাহানা, চলবে না চলবে না’, ‘শাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার?’, ‘২৪ এর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘শাকসু চাই দিতে হবে, নইলে গতি ছাড়তে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। ক্যাম্পাসের ৯০ শতাংশ শিক্ষার্থী শাকসু নির্বাচন চায়। প্রশাসন বলেছে, আগামীকাল সন্ধ্যার মধ্যে তফসিল ঘোষণা করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান চালিয়ে যাব।

রাত গভীর হলে শিক্ষার্থীরা অবস্থান চালিয়ে যাওয়ার জন্য কয়েল, মশালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আসেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন বলেন, আমরাও শাকসু নির্বাচন চাই। আজ কিছু প্রশাসনিক জটিলতার কারণে তফসিল ঘোষণা হয়নি। তবে আগামীকাল সন্ধ্যার মধ্যে উপাচার্য, যিনি নির্বাচন কমিশনের সভাপতি, তফসিল ঘোষণা করবেন।

এসকে/ 


  বিষয়:   শাকসু  নির্বাচন  তফসিল  শাবিপ্রবি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: