জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ২৩ নভেম্বর

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।

2025-11-14T11:30:59+00:00
2025-11-14T11:30:59+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ২৩ নভেম্বর
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৩০ এএম 
ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। চলবে আগামী ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন।


মোহাম্মদ আলী রেজা বলেন, এ বছর মোট ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি ১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও 'আইবিএ-জেইউ'-এর অধীনে ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন অন্তর্ভুক্ত থাকবে।

এ বছর এ, বি এবং সি ইউনিটের প্রতিটির জন্য ১০০০ টাকা এবং সি ১, ডি, ই ইউনিট এবং আইবিএ প্রতিটির জন্য ৭০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   জাবি  ভর্তি  বিজ্ঞপ্তি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: