তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন অমিতাভ রেজা চৌধুরী

সময়ের আলো ডেস্ক

বিনোদন

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত এই

2025-11-15T05:09:10+00:00
2025-11-15T19:02:57+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন অমিতাভ রেজা চৌধুরী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৫:০৯ এএম  আপডেট: ১৫.১১.২০২৫ ৭:০২ পিএম
চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং মুশফিকা মাসুদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত এই নির্মাতা সম্প্রতি সংবাদমাধ্যমকে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের পর্ব সম্পন্ন হবে।

অমিতাভ রেজার পাত্রী হলেন মুশফিকা মাসুদ, একজন চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক। মুশফিকা পেশাগত জীবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করার পর, তিনি যুক্তরাষ্ট্রের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা ও ব্রুকলিন কলেজে চলচ্চিত্র বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্র উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার লাভ করেছে।
আরও পড়ুন

গত মাসে অমিতাভ রেজা তার ফেসবুক পেজে মুশফিকা মাসুদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন, যা সম্পর্কের বিষয়ে গুঞ্জন সৃষ্টি করে। যদিও প্রথমে এ নিয়ে তেমন আলোচনা হয়নি, তবে ছবিটি পোস্ট হওয়ার পর অনেকেই তাদের সম্পর্ক নিয়ে শুভকামনা জানান।

এটি অমিতাভ রেজার তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী নওরীন হাসান খান জেনী এবং মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, তবে দুটি সম্পর্কই বিচ্ছেদে শেষ হয়। এবার তিনি জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন এবং তার সঙ্গী হিসেবে পাচ্ছেন মুশফিকা মাসুদকে।

এএডি/


  বিষয়:   অমিতাভ রেজা চৌধুরী  বিনোদন 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: