‘ঢাকা বিশ্ববিদ্যালয় : ইতিহাসে, স্মৃতিতে’ বইয়ের প্রকাশনা

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

প্রকাশিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা বই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় : ইতিহাসে, স্মৃতিতে’।শনিবার (১৫

2025-11-15T22:09:19+00:00
2025-11-15T23:10:16+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সাহিত্য
‘ঢাকা বিশ্ববিদ্যালয় : ইতিহাসে, স্মৃতিতে’ বইয়ের প্রকাশনা
ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম  আপডেট: ১৫.১১.২০২৫ ১১:১০ পিএম
শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় : ইতিহাসে, স্মৃতিতে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠােেনে অতিথিবৃন্দ। সংগৃহীত ছবি
প্রকাশিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা বই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় : ইতিহাসে, স্মৃতিতে’। 

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনাপর্বে সভাপতিত্ব করেন খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক ফিরদৌস আজিম। 

প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, শিক্ষাবিদ ও অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, নাট্যব্যক্তিত্ব, লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, তরুণ লেখক ও গবেষক কাজী সামিও শীশ এবং বেঙ্গলবুকসের প্রকাশক ও ‘বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)'-এর সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান। 

অনুষ্ঠানে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় : ইতিহাসে, স্মৃতিতে’ বইটি নিয়ে আলোচকরা বলেন, সিরাজুল ইসলাম চৌধুরীর ‘ঢাকা বিশ্ববিদ্যালয় : ইতিহাসে, স্মৃতিতে’ বইটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, বিকাশ ও সমাজ- রাজনীতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে এক গভীর বিশ্লেষণ। লেখক এখানে ব্যক্তিগত স্মৃতি ও ঐতিহাসিক তথ্যকে তুলে ধরেছেন নিরপেক্ষ দৃষ্টিতে। এতে রয়েছে ঔপনিবেশিক শিক্ষানীতি, রাষ্ট্রচেতনার বিকাশ ও বুদ্ধিজীবী সমাজের গতিপথের স্পষ্ট অনুধাবন। সংযত অথচ স্পষ্ট ভাষায় রচিত এ বইটি ইতিহাস, শিক্ষা ও সমাজচিন্তার আন্তঃসম্পর্ক বোঝার এক নির্ভরযোগ্য সহায়ক হয়ে উঠতে পারে। 


এ সময় বেঙ্গলবুকসের প্রকাশক মাহমুদুল হাসান বলেন, ‘আমরা দেখেছি যে, দেশে পাঠ্যবইয়ের বাইরে সৃজনশীল বই পাঠের অভ্যাস তুলনামূলকভাবে কম। এ কারণে আমরা শিশুদের জন্য কিন্ডারবুকস চালু করি, যাতে তারা গল্প-ছড়ার মাধ্যমে শৈশবেই পড়ার আনন্দ আবিষ্কার করতে পারে। এরপর, বেঙ্গলবুকস প্রতিষ্ঠার মাধ্যমে প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য নানা ধরনের সাহিত্য ও গবেষণাধর্মী বই প্রকাশের উদ্যোগ নিই। আমাদের লক্ষ্য শুধু বই প্রকাশ নয়, বরং নতুন লেখক তৈরি করা এবং পাঠকদের মানসম্মত বই উপহার দেওয়া।’  

তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের বইগুলো সর্বত্রগামী হোক। বেঙ্গলবুকস মূলত সাহিত্য, ইতিহাস, সমাজবিজ্ঞান, দর্শন, গবেষণা এবং অনুবাদগ্রন্থ প্রকাশে আগ্রহী। আমরা এমন বই প্রকাশ করতে চাই, যা পাঠকের চিন্তার জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সমাজ গঠনে ভূমিকা রাখবে। এ বই তেমনই একটি বই।’  


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  ইতিহাস  স্মৃতিতে  বই  প্রকাশনা  শিক্ষক  ইমেরিটাস অধ্যাপক  সিরাজুল ইসলাম চৌধুরী 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: