‘রাষ্ট্র সংস্কারের আগে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে’

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্র সংস্কার করতে গেলে প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গি সংস্কার করতে হবে। মানসিক সংস্কার করতে

2025-11-17T16:30:38+00:00
2025-11-17T16:30:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
‘রাষ্ট্র সংস্কারের আগে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ছবি : সময়ের আলো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্র সংস্কার করতে গেলে প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গি সংস্কার করতে হবে। মানসিক সংস্কার করতে হবে। যদি সে সংস্কার আমরা না করি যত বড় সাংবিধানিক সংস্কার করি না কেন কাজ হবে না।’

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে সাদা দল আয়োজিত ‘বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর: একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন , যতগুলো আইন আমরা প্রণয়ন করি না কেন, কাজ হবে না। কারণ প্রয়োগ করবে কারা? সেটা দেখতে হবে। ২০০১ সালেও তো এই সংবিধানেই ছিল। কেয়ারটেকার গভমেন্টের বিধান ওখানে ছিল। কিন্তু দেশ বেগম খালেদা জিয়া সেটা তো এভলিশ করে দেননি। 

সেই একই কনস্টিটিউশন কেয়ারটেকারের প্রভিশন গুলো এভলিশ করে দিল তো শেখ হাসিনা। এখানেই হচ্ছে মানসিকতার ভিন্নতা। যে গণতান্ত্রিক মানসিকতা থাকলে, গণতন্ত্রের প্রতি সম্মান থাকলে, সাংবিধানিক শাসনের প্রতি মানসিকতা থাকলে, কমিটমেন্ট থাকলে তারা এই কাজ করতে পারতো না।
আরও পড়ুন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ‘সিস্টেমেটিক্যালী’ ধ্বংস করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। 

তিনি বলেন, বাংলাদেশে আমাদের অর্থনীতি, সমাজনীতি আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ এবং শিক্ষাব্যবস্থা সবকিছুকে একটা সিস্টেমেটিক প্ল্যান ওয়াইজ ধ্বংস করে দেয়া হয়েছে। কারণ যাদের হেজিমনি বাংলাদেশে প্রতিষ্ঠা করা দরকার, তারা জানত এই রাষ্ট্রটাকে এই জনসমষ্টিকে গ্রেজুয়ালি এমন একটি অবস্থায় নিয়ে যেতে হবে যাতে এখানে কোন এই দেশ নির্মাণের জন্য কোন শিক্ষিত জনগোষ্ঠী না থাকে। 

বুদ্ধিভিত্তিক চর্চা যেন না থাকে। সাংস্কৃতিক আগ্রাসন যেভাবে হয়েছে আমরা এটা খুব সংক্ষিপ্ত ভাষায় বলে থাকি যে কোন রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এটম বোমার চাইতেও কার্যকর হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া।

জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের জটিল প্রশ্ন তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষের বোঝার বাইরে। আমরা প্রস্তাব করেছিলাম জুলাই সনদ নিয়ে যেহেতু জনমত জানতে চাই সরকার, সেহেতু তারা জুলাই সনদ নিয়ে হ্যাঁ-না ভোট করার জন্য। কিন্তু দুটি দলের কাজই হচ্ছে বিরোধিতা করা।তাদের বিরোধিতায় এটা হয়নি।’

এখন যে গণভোটের কথা বলছে, সেখানে যে প্রশ্ন দেয়া আছে, সেটা নিয়ে একজন পিএইচডিধারীও পড়ে শেষ করতে পারবে না সন্দেহ আছে।

তিনি আরো বলেন, আমরা এখন অনেক বিষয়ে সংস্কার নিয়ে কথা বলি। সরকারের এবং ঐক্যমত্য কমিশনের বিভিন্ন সংস্কার প্রস্তাব এবং সুপারিশ নিয়ে কথা বলি। এখানেও বুদ্ধিভিত্তিক কিছু অনাচার হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন ৯-১০ মাস ধরে সবার সাথে আলোচনা করলে আমাদের সাথে আলোচনা করে সকল রাজনৈতিক দলের সাথে সুপারিশটা দেয়ার সময় ওখানে বুদ্ধিভিত্তিক অনাচার হয়েছে।

এএডি/


  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  বিএনপি  সালাউদ্দিন আহমদ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: