১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাকসু নির্বাচন ১০ ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবিতে শিক্ষার্থীদের একাংশ আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।সোমবার

2025-11-17T16:42:32+00:00
2025-11-17T16:42:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম 
শাবিপ্রবিতে আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাকসু নির্বাচন ১০ ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবিতে শিক্ষার্থীদের একাংশ আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর দুইটার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ সমাবেশ পালিত হয়। এর আগে সেখান থেকেই একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শিক্ষাভবন ‘ই’ ঘুরে পুনরায় একই স্থানে ফিরে আসে।

সমাবেশে শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচন আয়োজন এবং শীতকালীন ছুটি পূর্বের সময়সূচিতে ফিরিয়ে আনার দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, ছাত্রসংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করেছে।

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, ‘উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় নির্ধারিত সময়ের আগের রাতে ৯ ডিসেম্বর নির্বাচন আয়োজনের আশ্বাস দিলেও পরদিন হঠাৎ করে তা ১৭ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেন। এটি শিক্ষার্থীদের ম্যান্ডেট উপেক্ষা করে একটি হঠকারী সিদ্ধান্ত। আমরা গত আগস্ট থেকে বারবার নির্বাচন চেয়েছি। সর্বশেষ ১০ ডিসেম্বরের মধ্যেও নির্বাচন দাবি করেছি। এরপরে আরও কোনদিন নির্বাচন আয়োজন করলে সেটা সুষ্ঠু নির্বাচন  হবে না।’
আরও পড়ুন

বিক্ষোভ সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শাকিল মাহমুদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান (শিশির) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুমিনুর রশীদ, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ শিকদার, ইসলামী ছাত্রসংস্থার সভানেত্রী আমিনা বেগম, কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের রাশীদ আবরার, অর্থনীতির বিভাগের কামরুজ্জামান, আবরার বিন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

এএডি/


  বিষয়:   শাকসু  নির্বাচন  বিক্ষোভ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: