রায় ঘোষণার পর বিএনপির আনন্দ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

মানবতা-বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা দেয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচার বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন

2025-11-17T16:37:55+00:00
2025-11-17T16:58:34+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
রায় ঘোষণার পর বিএনপির আনন্দ মিছিল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:৩৭ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৪:৫৮ পিএম
রায় ঘোষণার পর পটুয়াখালী জেলা বিএনপির আনন্দ মিছিল। ছবি : সময়ের আলো
মানবতা-বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা দেয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচার বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর থেকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৌর শহরের শহীদ হৃদয় তরুয়া চত্বরের পাশে অবস্থান নেন। সেখানে বসে তারা রায় শুনেন এবং রায় ঘোষণার পর পরই সংক্ষিপ্ত আনন্দ মিছিল ও পথসভা করেন।

পথসভায় বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ জানান, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা হয়েছে তাতে তারা খুশি হয়েছেন। তবে যত দ্রুত সম্ভব এ রায় কার্যকর দেখতে চান তারা। তাদের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর করা। তারা আরও বলেন এ রায়ের মাধ্যমে ৩৬ জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পেয়েছে।
আরও পড়ুন

এছাড়া আরো যত রাজনৈতিক হত্যা মামলা রয়েছে সব গুলার সঠিক বিচার চান তারা। এদিকে জেলা আইনজীবী সমিতির সামনে তাৎক্ষণিক-ভাবে আনন্দ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এএডি/


  বিষয়:   রায়  বিএনপি  আনন্দ মিছিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: