ভারতের মুম্বাইয়ের একটি মাদক রেভ পার্টিতে তার নাম জড়ানো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়, নোরাসহ কিছু বলিউড তারকা মুম্বাইয়ের মাদক কারবারি মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেলের আয়োজিত রেভ পার্টিতে উপস্থিত ছিলেন। সেই পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারও ছিলেন বলে উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন নোরা ফাতেহি।
একটি ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা তার বক্তব্য জানান। তিনি বলেন, ‘আমার জীবন এতটাই ব্যস্ত যে, পার্টিতে যাওয়ার সময় কোথায়? আমি প্রায় সারাক্ষণই ফ্লাইটে থাকি। কাজ ছাড়া আমার কোনো ব্যক্তিগত জীবন নেই। ছুটি পেলে, আমি বাড়িতেই থাকি, দুবাইয়ের সৈকতে অথবা পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাই। তার জীবন শুধুমাত্র কাজ, পরিশ্রম এবং স্বপ্নপূরণের সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ। সুতরাং, কোনো অপরিচিত বা অপরাধী চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে না।’
নোরা তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘গণমাধ্যমে ছড়ানো এই মিথ্যা তথ্য সম্পর্কে আমি খুবই ক্ষুব্ধ। তারা বারবার আমার নাম ব্যবহার করে আলোচনায় আসার চেষ্টা করছে। আমি আর কোনোভাবেই এটি সহ্য করব না। আমার নাম টার্গেট করা হয়, যেন সেটাই সবচেয়ে সহজ উপায়।’
অভিনেত্রী জানান, ‘এই ধরনের মিথ্যা তথ্য তার পেশাদার এবং ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করছে এবং তিনি চান, কেউ যেন তার নাম বা ছবি এমন ঘটনায় জড়ায় না, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’
আরও পড়ুন
নোরা ফাতেহি আরও বলেন, ‘আপনারা জানেন, এসব মিথ্যা খবর আমার বিরুদ্ধে তৈরি করা হচ্ছে। আর আমি জানিয়ে দিতে চাই, আমি আর এসব সহ্য করব না।’
উল্লেখ্য, গত মাসে মাদক কারবারি মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেলকে দুবাই থেকে ভারতে ফেরত পাঠানো হয়। বর্তমানে তিনি মুম্বাই পুলিশ অ্যান্তি-নারকোটিক্স সেলের হেফাজতে রয়েছেন।
তার জবানবন্দিতে বলিউডের কিছু তারকার নাম উঠে আসায়, এ বিষয়ে আরও তদন্ত এবং জিজ্ঞাসাবাদ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এএডি/