ধানমন্ডিতে পরপর ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে সোমবার (১৭ নভেম্বর) রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৮টা ২৫ মিনিটের দিকে এবি ব্যাংকের

2025-11-17T21:59:02+00:00
2025-11-17T21:59:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
ধানমন্ডিতে পরপর ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৫৯ পিএম 
ধানমন্ডি ২৭ নম্বরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে সোমবার (১৭ নভেম্বর) রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৮টা ২৫ মিনিটের দিকে এবি ব্যাংকের সামনে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর পুলিশের টহল দল মোটরসাইকেলটির পেছন থেকে ধাওয়া শুরু করলেও, দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আমি ধানমন্ডি ৩২-এর দিক থেকে টহল টিমকে নির্দেশনা দিয়ে ফিরছিলাম। এ সময় ধানমন্ডি ২৭-এ এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। আমি তাদের ধাওয়া করতে করতে আট নম্বর রোড পর্যন্ত যাই, তবে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’

এই বিস্ফোরণের পর পুলিশের কন্ট্রোল রুমে অবগত করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন

এদিকে, রাজধানীর অন্যত্রও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিন সন্ধ্যায়, রাজধানীর মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের ফলে এক রিকশাচালক আহত হন। তার পায়ে আঘাত লাগে। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে মিরপুর-১ নম্বরে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকে দু'টি ককটেল নিক্ষেপ করা হয়। তবে সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া, চলতি মাসের ১৬-১৭ নভেম্বর আওয়ামী লীগের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক আদালত রায়ের সম্পর্ক রয়েছে, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

এএডি/


  বিষয়:   ধানমন্ডি  ককটেল  বিস্ফোরণ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: