আধুনিক গানে তিথি

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

দেশের বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী জান্নাতে রোম্মান তিথি। নজরুল সংগীতের পাশাপাশি আধুনিক বাংলা গানও করেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ হয়েছে

2025-11-17T22:34:17+00:00
2025-11-17T22:34:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
আধুনিক গানে তিথি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৩৪ পিএম 
নজরুল সংগীতশিল্পী জান্নাতে রোম্মান তিথি। ছবি : সংগৃহীত
দেশের বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী জান্নাতে রোম্মান তিথি। নজরুল সংগীতের পাশাপাশি আধুনিক বাংলা গানও করেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ হয়েছে তার কণ্ঠে আধুনিক বাংলা গান ‘মন সেতো মোম নয়’। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটি অবমুক্ত হয়েছে গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে। ভক্তদের মাঝে প্রশংসা কুড়াচ্ছে ‘মন সেতো মোম নয়’। 

গানটি প্রসঙ্গে তিথি বলেন, আমি নজরুলসংগীত এবং আধুনিক গান দুটিই করে থাকি। এক বছর পর নতুন আধুনিক গান আনলাম। এর আগে তপন চৌধুরীর সঙ্গে ‘কিছুটা সময়’ নামের একটা দ্বৈত গান গেয়েছিলাম। গানটা বেশ ভালো সাড়া ফেলেছিল। তারপর থেকেই চেষ্টায় ছিলাম শ্রোতাদের আরও ভালো কিছু উপহার দেওয়ার। সে ভাবনা থেকেই একটু সময় নিয়ে ‘মন সেতো মোম নয়’ গানটি করা।


গানের ব্যস্ততা নিয়ে তিথি বলেন, আমি স্রোতে গা না ভাসিয়ে শুদ্ধ সংগীত চর্চা করে যাচ্ছি। বরাবরই নিজের মতো করে ভালো কিছু করার চেষ্টা করছি। প্রতি মাসেই নজরুলসংগীত প্রকাশ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে। নতুন তিনটা আধুনিক গানের কাজ চলছে। এর মধ্যে একটা দ্বৈত গান। শ্রোতাদের ভালো কিছু উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছি।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   দেশ  নজরুল  সংগীতশিল্পী  জান্নাত  রোম্মান  তিথি 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: