প্রথমবার রিচি সোলায়মান

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

ক্যারিয়ারের প্রায় তিন দশক পার করেছেন ছোটপর্দার অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন নাটক ও টেলিফিল্মে অভিনয়ের মুগ্ধতা ছড়ালেও তাকে

2025-11-17T22:38:24+00:00
2025-11-17T22:38:24+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
প্রথমবার রিচি সোলায়মান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৩৮ পিএম 
ছোটপর্দার অভিনেত্রী রিচি সোলায়মান। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের প্রায় তিন দশক পার করেছেন ছোটপর্দার অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন নাটক ও টেলিফিল্মে অভিনয়ের মুগ্ধতা ছড়ালেও তাকে দেখা যায়নি বড়পর্দায়। এবার প্রথমবারের মতো সিনেপর্দায় আসছেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করবেন রাজীব সালেহীন। শিগগিরই শুরু হবে এর শুটিং। রিচি নিজেই খবরটি নিশ্চিত করেছেন। তবে সিনেমা ও সহশিল্পীর নাম প্রকাশ করেননি তিনি। 

সম্প্রতি একটি কফিশপের উদ্বোধনী আয়োজনে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে তিনি জানান সিনেমায় কাজ শুরু করার কথা। রিচি বলেন, শিগগিরই একটি সিনেমায় কাজ শুরু করব। এটা প্রযোজনা করেছে সাজগোজ নামের একটি প্রতিষ্ঠান। পরিচালনা করবেন রাজীব সালেহীন। এ ছাড়া আরও কিছু কাজের কথা হয়েছে। যেহেতু শুটিং শুরু হয়নি, তাই এখনই এসব নিয়ে কথা বলতে চাইছি না।

কে হবেন রিচির নায়ক? জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‌সেগুলো এখনও চূড়ান্ত হয়নি। তাই এখন বলা যাচ্ছে না। তবে চমক থাকবে। নির্মাতা রাজিব সালেহীন জানিয়েছেন, এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিক ঘোষণা হবে এই সিনেমার। সে সময় জানানো হবে সিনেমা ও অন্য অভিনয়শিল্পীদের নাম।

এ বছরের শুরুতে একটি টিভি অনুষ্ঠানে রিচি ইঙ্গিত দিয়েছিলেন সিনেমায় কাজ করার ব্যাপারে। সিনেমায় কেন অভিনয় করেননি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নানা সময় নানা পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত আর করা হয়নি সিনেমার কাজ। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমাতে অভিনয় করা আমি মিস করি। সামনে হয়তো আমাকে দেখা যেতে পারে সিনেমায়।


সম্প্রতি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন রিচি। তার নাম ও ছবিসংবলিত একটি ফেসবুক আইডি থেকে রাজনৈতিক পোস্ট করা হচ্ছে নিয়মিত। তবে ফেসবুক আইডিটি ভুয়া জানিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন অভিনেত্রী। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

একসময় নিয়মিত অভিনয় করলেও বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন রিচি। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন তিনি। তবে মাঝেমধ্যেই দেশে বেড়াতে এসে ভালো প্রস্তাব পেলে অভিনয় করেন। 


সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   রিচি সোলায়মান  নাটক  টেলিফিল্ম 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: