জকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে

2025-11-18T14:01:46+00:00
2025-11-18T14:01:46+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
জকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:০১ পিএম 
মঙ্গলবার ভাষা শহীদ রফিক ভবনের নিচে ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করে শিবির। ছবি: সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করে তারা।

প্যানেলটি যৌথভাবে ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এবং শাখা সভাপতি রিয়াজুল ইসলাম।

ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামের এ প্যানেলে ভিপি পদে মনোনীত হয়েছেন শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, জিএস পদে শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে রয়েছেন আপ বাংলাদেশের জবি শাখার সংগঠক মাসুদ রানা।

এছাড়া অন্যান্য পদগুলোর মধ্যে  মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক হিসেবে আছেন মো.নূরনবী , শিক্ষা ও গবেষণা সম্পাদকে ইব্রাহিম খলিল , বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকে সুখীমন , স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে নূর মোহাম্মদ , আইন ও মানবাধিকার সম্পাদকে হাবিব মোহাম্মদ ফারুক , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে নওশীন নওয়ার জয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকে নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদকে জার্জিস আনোয়ার নাইম, পরিবহন সম্পাদকে তাওহিদুল ইসালম , সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদকে মুস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদকে মো.সোহাগ আহম্মেদ স্থান পেয়েছেন।


এছাড়া সদস্য পদের জন্য মনোনীত হয়েছেন শান্তা আক্তার, সালেম হোসেন সিয়াম, ফাতেমা আক্তার অওরীন, আকিব হাসান, হাফেজ কাজী আরিফ, মো. মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল ফারুক।

প্যানেল ঘোষণার সময় শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর এবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুনভাবে নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কাজ করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকদেরও ধন্যবাদ জানাচ্ছি তাদের রিপোর্টের মাধ্যমে এটি আরও গুরুত্ব পেয়েছে।

এসময় শিবির ও আপ বাংলাদেশের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএইচআর 



  বিষয়:   জকসু  নির্বাচন  শিবির 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: