৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সরকারি সাত কলেজকে একত্রিত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত

2025-11-18T21:54:20+00:00
2025-11-18T21:54:20+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ পিএম 
সাত কলেজের লগো। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সরকারি সাত কলেজকে একত্রিত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশসহ শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রণয়ন করেছে। গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে খসড়া অধ্যাদেশটি প্রকাশ করে পাঁচ হাজারেরও বেশি মতামত সংগ্রহ করা হয়। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের সঙ্গে তিনটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত মতামত আইনগত ও বাস্তবতার নিরীক্ষায় গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে।


প্রস্তুতির সময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বাধা না পড়তে, অন্তর্র্বর্তী প্রশাসক নিয়োগের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি, রেজিস্ট্রেশন ও ক্লাস পরিচালনার জন্য ব্যবস্থা করা হয়েছে। ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই প্রক্রিয়াকে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। বিভাগের লক্ষ্য হলো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকের ন্যায্য স্বার্থরক্ষা এবং একটি ইতিবাচক একাডেমিক পরিবেশ প্রতিষ্ঠা।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবন এবং শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এসকে/ 



  বিষয়:   ৭ কলেজ  ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়  সিদ্ধান্ত 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: