রাফিয়ার পাশে দাঁড়িয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

শিক্ষা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার দিন ডাকসু’র কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া ধানমণ্ডিতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

2025-11-19T19:02:45+00:00
2025-11-19T19:03:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
রাফিয়ার পাশে দাঁড়িয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:০২ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৭:০৩ পিএম
উম্মে উসওয়াতুন রাফিয়ার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার দিন ডাকসু’র কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া ধানমণ্ডিতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি তার পাশে দাঁড়িয়েছেন। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে রাফিয়ার প্রতি সমর্থন জানান।

ফেসবুকে দেওয়া পোস্টে মোনামি জানান, সত্যি কথা বলতে কী, তাকে এতটা টার্গেট করা হচ্ছে মূলত এ কারণে যে, সে দৃশ্যমানভাবে নিজের বিশ্বাস, নিজের ধর্মীয় পরিচয়কে ধারণ করে চলেন বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই। ঠিক একই রকম এসার্টিভনেস, রেজিস্ট্যান্স, প্রতিবাদ কিংবা ভাষা যদি কোনো নন-হিজাবি মেয়ের কাছ থেকে দেখা যেত, তবে আমাদের তথাকথিত ‘সুশীল’ মহল আজ তার দারুণ সাহসী অবস্থান বলে বাহবা দিত, স্ট্যাটাস দিত, ক্ষমতায়নের উদাহরণ বানিয়ে ফেলত।


তিনি আরও জানিয়েছেন, উল্টো দিক থেকে, উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণ ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অসম্মানজনক এবং নির্যাতনমূলক। কিন্তু, রাফিয়ার সেই অপমানজনক পরিস্থিতিতে সাহসী ও দৃঢ় জবাব দেওয়া—সেটি নারীর ক্ষমতায়ন হিসেবে দেখা হচ্ছে না, আর পুলিশের আচরণও অত্যাচার বা অপব্যবহার হিসেবে উল্লেখ করা হচ্ছে না, শুধুমাত্র কারণ তার ফেমিনিস্ট এক্সপ্রেশন বাংলাদেশে স্বীকৃত সেই সংকীর্ণ ও চয়েজ ভিত্তিক ফেমিনিসম এর সঙ্গে মিলে না।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   রাফিয়া  ঢাবি  শিক্ষিকা  মোনামি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: