ঢাবি ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে নবান্ন উৎসব

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে ক্যাম্পাসে আয়োজিত হচ্ছে ‘নবান্ন উৎসব ১৪৩২’। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

2025-11-19T21:09:38+00:00
2025-11-19T21:09:38+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবি ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে নবান্ন উৎসব
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম 
নবান্ন উৎিসবের ব্যানার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে ক্যাম্পাসে আয়োজিত হচ্ছে ‘নবান্ন উৎসব ১৪৩২’। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিগত অস্তিত্বের ভিত্তি যে কৃষিভিত্তিক সমাজের ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতি তথা গ্রামীণ কৃষক-শ্রমিক-মেহনতি জনতার কৃষ্টি-সংস্কৃতি সকলের মাঝে তুলে ধরতে এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই উৎসব ও সাংস্কৃতিক আয়োজনটি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসির পায়রা চত্বরে বিকাল ৩টা থেকে শুরু হবে।

এই দেশজ সাংস্কৃতিক আয়োজনে নাচ, গান, কবিতা আবৃত্তি ইত্যাদি নানারকম পরিবেশনা নিয়ে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 


বিশেষ আয়োজন হিসেবে থাকছে প্রখ্যাত বাউল শিল্পী চিশতী বাউল, সংগীত শিল্পী আকাশ গায়েন, ফারজানা আফরিন ইভা, আবু রাশেদ, পলাশ, রবি সহ ক্যাম্পাস মাতানো শিল্পীদের গান এবং গ্রামীন ঐতিহ্যবাহী লাঠিখেলা সহ নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা।

এসকে/ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: