আবারও একসঙ্গে ইমরান-ন্যান্সি

বিনোদন প্রতিবেদক

বিনোদন

রোমান্টিক গানের জন্য বেশ জনপ্রিয় ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। দ্বৈত কণ্ঠে তারা উপহার দিয়েছেন বেশ কিছু মিষ্টিমধুর গান।

2025-11-20T22:50:29+00:00
2025-11-20T22:50:29+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
আবারও একসঙ্গে ইমরান-ন্যান্সি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০:৫০ পিএম 
ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। ফাইল ছবি
রোমান্টিক গানের জন্য বেশ জনপ্রিয় ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। দ্বৈত কণ্ঠে তারা উপহার দিয়েছেন বেশ কিছু মিষ্টিমধুর গান। সেই ধারাবাহিকতায় আবারও গাইলেন তারা। 

অনুপম মিউজিক নতুন করে নিয়ে আসছে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমার গান ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানের দ্বিতীয় ভার্সন। এই গানেই নতুন করে কণ্ঠ দিয়েছেন ইমরান-ন্যান্সি। গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

‘শেষ ঠিকানা’ সিনেমার জন্য ‘আমি পাথরে ফুল ফোটাব’ এককভাবে গেয়েছিলেন এন্ড্রু কিশোর। মিল্টন খন্দকারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আলম খান। নতুন আয়োজনে গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানের প্রথম দুই লাইন। লিখেছেন আহমেদ রিজভী। সংগীত করেছেন ইমরান। ইতিমধ্যে ইমরানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে রেকর্ডিং।


ইমরান মাহমুদুল বলেন, ‘আমি পাথরে ফুল ফোটাব’ একটি জনপ্রিয় গান। সেই গানের হুক লাইনটি ব্যবহার করে নতুন করে লেখা হয়েছে। এই গান দিয়ে অনেক দিন পর ন্যান্সি আপুর সঙ্গে গাইলাম। শেষ আমরা দুজনে গেয়েছিলাম ‘লিপস্টিক’ সিনেমার ‘নিন্দুকে’ গানটি। আশা করছি নতুন গানটিও সবার ভালো লাগবে।

শেষ ঠিকানা সিনেমায় আমি পাথরে ফুল ফোটাব গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন অমিত হাসান। তার সঙ্গে ছিলেন শাবনূর। এবার বড় আয়োজনে মালয়েশিয়াতে হবে গানের ভিডিওর শুটিং। বানাবেন সৈকত রেজা। সব কিছু ঠিক থাকলে আগামী মাসে হবে শুটিং। তার আগেই চূড়ান্ত করা হবে গানের মডেল। নতুন বছর উপলক্ষে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

জেডও/

  বিষয়:   ইমরান মাহমুদুল  নাজমুন মুনিরা ন্যান্সি  সংগীতশিল্পী  সিঙ্গার  গান  সংগীত  শিল্পী  কনসার্ট 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: