মাংস কিনতে এসে ভূমিকম্পে প্রাণ গেল বাবা-ছেলের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ছেলে মেহরাব হোসেন রিমনকে নিয়ে মাংস কিনতে বের হন হাজি আব্দুল রহিম। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ রাজধানীসহ দেশের

2025-11-21T15:58:45+00:00
2025-11-21T15:58:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
মাংস কিনতে এসে ভূমিকম্পে প্রাণ গেল বাবা-ছেলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:৫৮ পিএম 
শুক্রবার ভূমিকম্পের রাজধানী পুরান ঢাকার কসাইটুলি এলাকায় একটি বাড়ির কানিশ পড়ে বেশ কয়েকজন আহত ও তিনজন নিহত হয়েছে। ছবি : শেখ ফেরদৌস
ছেলে মেহরাব হোসেন রিমনকে নিয়ে মাংস কিনতে বের হন হাজি আব্দুল রহিম। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। তীব্র ঝাঁকুনিতে ঢাকার বংশালে একটি ভবনেররেলিং ধসে রক্তাক্ত হন তিনজন পথচারী। স্থানীয়রা তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তিনজনের মধ্যে দুজন বাবা-ছেলে। তারা হলেন- হাজি আব্দুল রহিম (৪৭) এবং মেহরাব হোসেন রিমন (১৩)।

পুলিশ জানিয়েছে, ভূমিকম্পে বংশালের কসাইটুলিতে একটি ভবনের রেলিং ধসে আহত ছয়জনের মধ্য ৩ জন মারা গেছেন। নিহত তিনজনই পুরুষ। হাজি আব্দুল রহিম এবং তার সন্তান মেহরাব হোসেন রিমন সকালে মাংস কিনতে বের হয়। পরে এ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায়। আর নিহত অপরজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি।


আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নরসিংদীর ঘোড়াশাল ও মাধবদীর মাঝামাঝি এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল। মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হয় এ ভূমিকম্প।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ভূমিকম্প  ঢাকা  বংশাল  পথচারী  মিটফোর্ড হাসপাতাল 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: