রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারাদেশে এ পর্যন্ত ১১ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশতাধিক। এ শক্তিশালী ভূমিকম্পে ঢাকা জেলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সে তালিকা প্রকাশ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ স্বাক্ষরিত ক্ষতিগ্রস্ত ভবন সম্পর্কিত একটি তালিকা প্রকাশ করেছে।
ক্ষতিগ্রস্ত ভবনের প্রাথমিক তালিকায় রয়েছে- মালিবাগ চৌধুরী পাড়া-১টি, আরমানিটোলা-১টি, স্বামীবাগ, সূত্রাপুর-১টি, বনানী-১টি, কলাবাগান-১টি, বসুন্ধরা-১টি, নদ্দা-১টি, দক্ষিণ বনশ্রী-১টি, মোহাম্মদপুর-১টি, খিলগাঁও-১টি, বাড্ডা-১টি, সিপাহী পাড়া (খিলগাঁও) ১টি, মধুবাগ (মগবাজার) ১টি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ১টি ভবন।
সময়ের আলো/কেএইচও