শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

প্রতিদিনের প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘোরাফেরার জন্য অনেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় যান। তবে নির্দিষ্ট দিনে কিছু কিছু এলাকার দোকান ও মার্কেট

2025-11-22T09:02:08+00:00
2025-11-22T09:02:08+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজধানী
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:০২ এএম   (ভিজিট : ২১৪)
ফাইল ছবি
প্রতিদিনের প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘোরাফেরার জন্য অনেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় যান। তবে নির্দিষ্ট দিনে কিছু কিছু এলাকার দোকান ও মার্কেট বন্ধ থাকায় অনেকেই বিড়ম্বনায় পড়েন। তাই সময় ও মন খারাপ হওয়ার মতো পরিস্থিতি এড়াতে আগে থেকে কিছু তথ্য জেনে নেয়া জরুরি। 

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা নিচে তুলে ধরা হলো- 

বন্ধ থাকবে যে সব এলাকার দোকান 
শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার। 


বন্ধ থাকবে যে সব মার্কেট 
ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট। 

শহরের নাগরিকদের অনুরোধ, এসব এলাকা বা মার্কেটে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই ভেবে বের হন, যাতে সময় ও ভোগান্তি এড়ানো যায়। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   শনিবার  রাজধানী  মার্কেট বন্ধ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: