রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূতহয়েছে।শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ৩২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির

2025-11-22T18:10:21+00:00
2025-11-22T18:32:25+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজধানী
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:১০ পিএম  আপডেট: ২২.১১.২০২৫ ৬:৩২ পিএম
প্রতীকী ছবি
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ৩২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে মাত্রা নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। 

প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্বে এর উৎপত্তিস্থল বলে জানা গেছে। 

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও নরসিংদীর পলাশে ভূমিকম্প অনুভূত হয়। মৃদু ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩।

তার আগে, শুক্রবার (২০ নভ্ম্বের) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারাদেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

আরআর
  বিষয়:   ভূমিকম্প  রাজধানী 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: