ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে সঙ্গে কারিগরি বিবেচনায় আগামীকাল বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে কাঁথা বালিশ নিয়ে অবস্থান করছে একদল শিক্ষার্থী।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১১ টার পর হাজী মুহাম্মদ মহসিন হলের একদল শিক্ষার্থী এ অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী মো. রমজান জানান, মুহসীন হল ২০১৪ সালে পরিত্যক্ত হওয়ার পরও গত ১১ বছর প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হঠাৎ করে ক্যাম্পাস বন্ধ করে দিলে সবার বাসায় যাওয়ার মতো পরিস্থিতি নেই। আমার পরিচিত অনেকেই আছে যাদের যাওয়ার কোনো জায়গা নেই।
তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী টিউশন করে জীবিকা নির্বাহ করে। এখন যদি পুরো হল বন্ধ করে দেওয়া হয় সে যাবে কোথায়? আমাদের নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যতক্ষণ না নিরাপদ আবাসন ব্যবস্থা না হবে আমার এখানেই অবস্থা করবো।
সময়ের আলো/কেএইচও