কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা-ময়মনসিং মহাসড়কের কুর্মিটোলা গলফ ক্লাবের সামেন একটি ব্যক্তিগত প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে

2025-11-24T11:09:59+00:00
2025-11-24T11:24:00+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজধানী
কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১:০৯ এএম  আপডেট: ২৪.১১.২০২৫ ১১:২৪ এএম
ব্যক্তিগত প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি : ভিডিও থেকে নেওয়া
ঢাকা-ময়মনসিং মহাসড়কের কুর্মিটোলা গলফ ক্লাবের সামেন একটি ব্যক্তিগত প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সাড়ে ১০টার দিকে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লেগে যায়। একজন মোটরসাইকেল চালক গাড়িতে আগুন দেখে ৯৯৯-এ ফোন দেয়। কয়েক মিনিটের মধ্যে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার চালিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে বলে জানা গেছে। 

দীর্ঘক্ষণ চলার কারণে গাড়িটির ইঞ্জিনে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।  


এ ঘটানার পর কুড়িল বিশ্বরোডের ঢাকামুখী রোডটি কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা হয়। এতে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

এসকে/ 





  বিষয়:   কুর্মিটোলা  গলফ ক্লাব  গাড়িতে আগুন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: